×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৪-১২
  • ৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিনিধি,যশোর: যশোরের চৌগাছা উপজেলায় সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।আজ বুধবার ভোরে উপজেলার ফুলসারা ইউনিয়নের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করে। এসময় উদ্ধার করা হয় অস্ত্র-গুলি ও ফেনসিডিল। নিহতরা হলেন-যশোরের চৌগাছা উপজেলার বড়কাবিলপুর গ্রামের মাদক ব্যবসায়ী একছের আলী ও বিশ্বাসপাড়ার কৌহিনুরের ছেলে সাইদুল। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবু শহীদ মো. সরোয়ার সিএনএন বিডি ২৪.কমকে জানান, আজ বুধবার ভোরে দুই দল সন্ত্রাসীর বন্দুকযুদ্ধের খবর জানতে পেরে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় ঘটনাস্থলে দু’টি মৃতদেহ পাওয়া যায়। এছাড়া সেখান থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, নিহত একছেরের বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। এর মধ্যে আটটিতে রয়েছে গ্রেফতারি পরোয়ানা। আর সাইদুলের বিরুদ্ধে একটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat