×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৪-১২
  • ৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নানের জন্য কবর খোঁড়া শেষ
নিজস্ব প্রতিনিধি: – নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নান মুন্সীর ফাঁসির রায় যেকোন সময় কার্যকর হবে। লাশের দাফন নিয়ে তার নিজ এলাকায় ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামে পারিবারিক কবরস্থানে মুফতি হান্নানকে দাফন করা হবে বলে জানাগেছে। ইতিমধ্যে তার জন্য কবর খোঁড়ার কাজও শেষ হয়েছে।তবে, মুফতি হান্নানের লাশ দাফন নিয়ে নিজ এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা গেছে। মুক্তিযোদ্ধা, সাধারণ গ্রামবাসী ও আওয়ামী রাজনৈতিক নেতা-কর্মীরা তার লাশ কোটালীপাড়ায় দাফনের ঘোর আপত্তি জানিয়েছে। এখানে যাতে হান্নানের লাশ দাফন না হয় তার জন্য ইতোপূর্বে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ। এমনকি নিজ গ্রামবাসী বিভিন্ন কর্মসূচিও করেছে বলে জানা গেছে।এদিকে, কারা কর্তৃপক্ষের চিঠি অনুযায়ী পরিবারের সদস্যরা হরকাতুল নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সীর সঙ্গে আজ বুধবার সকালে কাশিমপুর কারাগারে দেখা করেছেন।উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। এ মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর আদালত পাঁচ আসামির মধ্যে মুফতি হান্নান সহ আরও দু’জনকে মৃত্যুদণ্ড এবং দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat