×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৩
  • ৭৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উচ্চ আদালতের বিচারক নিয়োগ নীতিমালা বিষয়ক রিট পর্যবেক্ষণ সহকারে নিষ্পত্তি
কোর্ট রিপোর্টার :- উচ্চ আদালতে বিচারক নিয়োগের নীতিমালা করার প্রশ্নে জারিকৃত রুল পর্যবেক্ষণ সহকারে নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলেই সেখানে এই পর্যবেক্ষণ পাওয়া যাবে। বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চা দেবনাথের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। রিটকারীর আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম বলেন, রিট আবেদনকে হাইকোর্ট পর্যবেক্ষণ সহকারে নিষ্পত্তি করেছে। রায় পেলেই বিস্তারিত জানা যাবে। বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে দিক-নির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে ২০১০ সালের ৩০ মে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। ওই বছরের ৬ জুন হাইকোর্ট বিচারক নিয়োগের ক্ষেত্রে নীতিমালা করার প্রশ্নে রুল জারি করে। ওই রুলের উপর চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের ২৮ আগস্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে হাইকোর্ট। আজ এ বিষয়ে পর্যবেক্ষণসহ রায় প্রদান করা হল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat