×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৩
  • ৭৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজসহ ঐতিহ্যবাহী ৭টি কলেজের পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিনিধি: – রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজসহ ঐতিহ্যবাহী ৭টি কলেজের সব ধরণের পরীক্ষা গ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে আগামী ১৭ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ সেশনের মাস্টার্স পরীক্ষার সময়সূচি অনুযায়ী ওই কলেজগুলোর পরীক্ষা হবে না। নতুন করে ফরম পূরণ সম্পন্ন করে পরীক্ষা কার্যক্রম শুরু হবে। তবে এ ক্ষেত্রে পরীক্ষার্থীদের হয়তো ফি দেয়া লাগবে না।সরকারের সিদ্ধান্ত মোতাবেক এ বছরের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হচ্ছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই সাত কলেজের প্রত্যেকটিতে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে ৩০টি বিষয়ে পড়ানো হয়।প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থী রয়েছে দুই লাখের বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat