×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৪
  • ৭১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার অবরুদ্ধ শহর আলেপ্পো থেকে সাত বছর বয়সী শিশু বানা আলাবেদের টুইট থেকে বই প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক:-সিরিয়ার অবরুদ্ধ শহর আলেপ্পো থেকে সাত বছর বয়সী শিশু বানা আলাবেদের টুইট সারা বিশ্বের মনোযোগ কেড়েছিল। এখন সে স্মৃতিকথা (মেমোয়ার) লিখছে। ‘ডিয়ার ওয়ার্ল্ড’ নামে তার স্মৃতি বই আকারে প্রকাশ করবে প্রখ্যাত প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার। সিএনএন জানিয়েছে, বানা তার অভিজ্ঞতা তুলে ধরবে বইয়ে। সে ও তার পরিবার কীভাবে তুরস্কে নতুন জীবন মানিয়ে নিচ্ছে, তা থাকবে এতে। আগামী বসন্তে বইটি বাজারে পাওয়া যাবে।টুইটারে সে তার তিন লাখ ৬৯ হাজার ফলোয়ারের উদ্দেশে ঘোষণা দেয় : “আমি খুব আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, সাইমন অ্যান্ড শুস্টার আমার বই প্রকাশ করবে। বিশ্বের সব অংশে এখন অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে।’প্রকাশকের মাধ্যমে দেওয়া বিবৃতিতে বানা বলে, ‘আমি আশা করি, আমার বই সিরিয়ার মানুষ ও শিশুদের জন্য কিছু করতে বিশ্বকে উৎসাহ জোগাবে। বিশ্বের সব জায়গায় যেসব শিশু যুদ্ধের মধ্যে আছে, তাদের যেন শান্তি নিয়ে আসে।’বানার মা ফাতেমা ইংরেজির শিক্ষক। তিনি তাঁর মেয়েকে টুইট লিখতে সহায়তা করেন। তিনি বলেন, বানা এই সপ্তাহে বইটি লিখতে শুরু করেছে। ‘তার গল্পের মাধ্যমে আমি আশা করি, মানুষ বুঝবে যে যুদ্ধের সবচেয়ে ক্ষতির শিকার হয় শিশুরা।’বানার অন্য টুইটগুলোয় বলা হয়েছে, সে একটি সাধারণ মেয়ে যে যুদ্ধে আটকা পড়েছিল, ‘আমি হ্যারি পটার সিনেমা দেখেছি’, গত নভেম্বরে তার মা ফাতেমা লেখেন, ‘বানা ওই বই পড়তে চায়।’ব্রিটিশ লেখিকা জে কে রাওলিং বানার টুইটের সাড়া দিয়েছেন। তিনি বানাকে হ্যারি পটার সিরিজের সব ইবুক উপহার পাঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat