×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৭
  • ৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারি সিদ্ধান্তকে নগরবাসীর কাছে দুঃসহ করে তুলতে সড়কে বাসের কৃত্রিম সংকট
নিজস্ব প্রতিনিধি: –  সরকারি সিদ্ধান্তকে নগরবাসীর কাছে দুঃসহ করে তুলতে সড়কে বাসের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন মালিকরা। স্বাভাবিকের তুলনায় সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর রাজপথে কম সংখ্যক বাস নামিয়েছেন তারা। তাই সিটিং সার্ভিস বন্ধের দ্বিতীয় দিনও প্রথম দিনের মতোই  দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। রাজধানীর শ্যওড়াপাড়ার থেকে গুলশান-১ যাওয়ার জন্যে বাসের অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী রবিন।  তিনি বলেন, সাধারণত প্রতি ১০ বা ২০ মিনিট পর পর বিহঙ্গ কোম্পানির একটি বাস আসে। কিন্তু আজ আধ ঘণ্টাতেও বাস নেই।সোহেল, তারিকুল ইসলাম, সিমা প্রমুখের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে গাবতলী থেকে সদরঘাটের ৮ নং বাস পর্যন্ত অন্যদিনের তুলনায় কম। অথচ ৮ নং এবং ৭ নং বাস সবসময়ই লোকাল। পরিবহন মালিকরা যাত্রীদের যন্ত্রণা দিতেই বাসের সংকট তৈরি করেছে বলে মনে করছেন তারা।মিরপুর ১০ থেকে উত্তরা রুটের বাস জাবালে নূরের চালক কাশেম বলেন, এ ধরনের কোন কিছু ঘটেনি। বাস আগের মতোই আছে। সিটিং বাস না থাকায় যাত্রীদের উঠতে সমস্যা হচ্ছে।তবে ঠিকানা, বিকাশ, ভিআইপি ২৭, বিহঙ্গ, তেতুলিয়া বাসে চলাচলকারী একাধিক যাত্রী ও চালক এবং কন্ডাকটরের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকাল থেকেই বাসের সংখ্যা কম। তবে যার যার কোম্পানির সঠিক বাসের হিসাব দিতে পারেননি তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat