×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৮
  • ৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেসবুকের নয় লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে
তথ্য ও প্রযুক্তি ডেস্ক: য়েবাংলাদেশে কয়েকদিনে ফেসবুকের নয় লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এনায়েত হোসেন। বিষয়টি জানিছেন। এনায়েত জানান, সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সিঙ্গাপুর সফরে গিয়ে ফেসবুক কর্তৃপক্ষকে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ করেন। এরই পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে।গত বৃহস্পতিবার ভুয়া অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে একটি বার্তার মাধ্যমে ঘোষণা দেয় ফেসবুক। যোগাযোগ মাধ্যমটির কর্মকর্তা শবনম শাইক এক বার্তায় জানান, ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন প্রতারণা করা হচ্ছে। ভুয়া অ্যাকাউন্টগুলো বিভিন্ন ফেসবুক পেজে প্রথমে লাইক দেয়। পরে সেসব পেজের বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্টের মাধ্যমে বিভ্রান্তি ও নিজেদের প্রচারণা (স্প্যামিং) চালায়। এ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ছাড়া ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বিভিন্নভাবে গুজব, মিথ্যা তথ্য ও ভুল খবর ছড়ানো হয় বলে জানিয়েছেন ফেসবুকের ওই কর্মকর্তা।শাইক আরো জানান, বাংলাদেশ, সৌদি আরব ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ভুয়া অ্যাকাউন্টের‌ আধিক্য দেখা গেছে।শাইক বলেন, একজন বাস্তব জীবনে যেমন আচরণ করে ফেসবুকেও তার প্রতিফলন ঘটে। তবে ভুয়া অ্যাকাউন্টগুলো ব্যতিক্রম। তারা স্প্যামিংয়েই ব্যস্ত থাকে।উদাহরণ হিসেবে ফ্রান্সে ৩০ হাজার ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার কথা জানিয়েছেন শাইক।এই পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন পেজ থেকে ভুয়া লাইকের সংখ্যা কমাতেও সক্ষম হয়েছে। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, এক শতাংশের মতো আক্রান্ত পেজ যাদের লাইক সংখ্যা ১০ হাজারের বেশি তাঁদের লাইকের সংখ্যা কমতে পারে। তবে তা তিন শতাংশের বেশি হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat