×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-০১
  • ৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাশরাফি বিন মুর্তজাকে ছাড়াই ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: –মাশরাফি বিন মুর্তজাকে ছাড়াই ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সাসেক্সের অরুনদেল কাসল ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল চারটায়। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভারে ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের হয়ে ৭৩ রান করেছেন ওপেনার সৌম্য সরকার। এছাড়া মুশফিকুর রহিমও হাফ সেঞ্চুরি করেছেন। ৭১ রানে অপরাজিত রয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এছাড়া ১০ রানে অপরাজিত রয়েছেন মেহেদী হাসান মিরাজ।নরকোফের হয়ে সাসেক্স ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্রিস অ্যাডামস, নিউজিল্যান্ডের জিত রাভেল, ইংল্যান্ডের জেমস কার্টলির মতো ক্রিকেটাররা দলে রয়েছেন।১০ দিনের এই কন্ডিশনিং ক্যাম্পে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ মে সেই ম্যাচে লাল-সবুজের দলের প্রতিপক্ষ সাসেক্স একাদশ।চ্যাম্পিয়নস ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আছে ইংল্যান্ডে। ইংলিশ কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে ইংলিশ কাউন্ট্রি দল সাসেক্সের মাঠে কন্ডিশনিং ক্যাম্প করছেন মাশরাফি-মুশফিকরা। ১০ দিনের এই কন্ডিশনিং ক্যাম্পে দুটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। যার প্রথমটি অনুষ্ঠিত হচ্ছে আজ।কন্ডিশনিং ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ। ১২ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম ও নাসির হোসেন। ডিউক অব নরফোক দল : জিত রাভেল, ইমরুল কায়েস, টম স্মিথ, ক্রিস অ্যাডামস, ক্যালাম জ্যাকসন, রোহিত জাগোতা, লুক জোন্স, অভিষেক প্যাটেল, জেমস কার্টলি, ক্রেইগ অ্যালেকজ্যান্ডার, লুইস হ্যাচেট, আফনান আকরাম ও বেন পিচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat