×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-০২
  • ৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পদ্মায় নৌকাডুবির ঘটনায় দুই মাদ্রাসা ছাত্র সহ পাঁচজনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:- রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনার ৩৫ ঘণ্টা পর দুই শিশুসহ পাঁচজনের লাশ ভেসে উঠেছে। কালবৈশাখী ঝড়ে গত রোববার সন্ধ্যায় রাজশাহী নগরীর দরগাপাড়া সংলগ্ন এলাকায় এ নৌকাডুবি ঘটে। রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক নুরুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার ভাটিতে তালাইমারী ফুলতলা ঘাটে ভেসে ওঠা দুই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর চর সাতবাড়িয়া এলাকা থেকে দুজনের এবং টাঙ্গন এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস বড়কুঠি ঘাটে নিয়ে এসে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়ে।এর আগে সোমবার দিনভর নিখোঁজদের সন্ধানে পদ্মায় তল্লাশি চালিয়েও কারো সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে আবারো তল্লাশি শুরু করার কথা ছিল ডুবুরিদের।গত রোববার সন্ধ্যা ৭টার দিকে কালবৈশাখীর ঝড় শুরু হলে চরাঞ্চল থেকে ফেরার পথে পদ্মায় নৌকাডুবিতে পাঁচজন নিখোঁজ হয়।এরা হলেন, শাহ মখদুম মাদ্রাসা ছাত্র আবদুল আহাদ (১০), তামিম (১০), নৌকার মাঝি রফিক, আসাদুল ও চটপটি বিক্রেতা রবিন। তাদের মধ্যে আবদুল আহাদ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঝিকড়া গ্রামের আবদুল আজিজের ছেলে। আসাদুলের বাড়ি পদ্মার মধ্যচরে। অন্য তিনজন নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat