×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৪
  • ৬৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভয় দেখিয়ে ও চাপ দিয়ে তাদের দলে নিয়েছে তৃণমূল : বিজেপি
আন্তর্জাতিক ডেস্ক:- ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে নিজ বাড়িতে মধ্যাহ্নভোজ করিয়েছিল দলিত সম্প্রদায়ের একটি পরিবার। পরে তারা যোগ দিয়েছে তৃণমূলে। বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে ও চাপ দিয়ে তাদের দলে নিয়েছে তৃণমূল। গত ২৫ এপ্রিল তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন বিজেপি নেতা অমিত শাহ। সেদিন তিনি দার্জিলিংয়ের নকশালবাড়িতে দলিত সম্প্রদায়ের একটি বাড়িতে যান। দলিত বধূ গীতা মাহালি ও তাঁর স্বামী রাজু মাহালির বাড়িতে ভাত, ডাল, সবজি, পাঁপড় ও চাটনি দিয়ে দুপুরের খাবার খান অমিত শাহ। বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ছিলেন।গতকাল বুধবার রাজু ও গীতা মাহালি তৃণমূলে যোগ দেন। নকশালবাড়ির তৃণমূল অফিসে গিয়ে তাঁরা দার্জিলিং জেলার সভাপতি গৌতম দেবের কাছ থেকে পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগ দেন। বলেন, তৃণমূলে যোগদান করে তাঁদের ভালো লাগছে।বিজেপি নেতাকে আপ্যায়নের পর ওই দম্পতির এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন বিজেপি নেতা রাহুল সিং। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রাজু ও গীতা মাহালিকে অপহরণ করে, ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে। তিনি বলেন, হুমকি দিয়ে গুন্ডাগিরি করে ক্ষমতায় থাকা যায় না। রাহুল সিং এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে বিবৃতি দাবি করেন।বিজেপির কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেছেন, এভাবে বিজেপির উত্থান ঠেকানো যাবে না। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ভয়ভীতি দেখিয়ে এই দলিত দম্পতিকে তৃণমূলে যোগদান করাতে বাধ্য করা হয়েছে।এসব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী গৌতম দেব বলেন, মাহালি দম্পতি স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলে যোগদানের জন্য তাঁদের ওপর কোনো চাপ দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat