×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৬
  • ৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম দুই তারকা
স্পোর্টস ডেস্ক:-জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। রাত সোয়া ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে লন্ডনের উদ্দেশে রওনা হন এই দুজন। আজ বিকেল নাগাদ সাকিব-মোস্তাফিজ লন্ডন গিয়ে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে স্ত্রী ও ছেলে অসুস্থ হওয়ার কারণে হঠাৎ দেশে ফিরে আসেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলের সঙ্গে যোগ দিতে আজ দেশ ছাড়বেন মাশরাফিও। সন্ধ্যায় বিমানে উঠবেন তিনি। আইপিএলে হতাশাজনক মৌসুম শেষ করে গত বুধবার দেশে আসেন সাকিব ও মুস্তাফিজ। এর মধ্যে সাকিব অবশ্য বোনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। দেশে ফিরে খুব বেশি সময় পাননি মুস্তাফিজও। কাছের কিছু মানুষজনের সঙ্গে দেখা করেছেন মুস্তাফিজ। এর মধ্যে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন কাটার মাস্টার।বিমানে ওঠার পর নিজের ভেরিফাইড ফেসবুকে সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার বলেছেন, ‘ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে সাকিব ভাইয়ের সঙ্গে ইংল্যান্ডে যাচ্ছি।’আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছেন তামিম-মুশফিকরা। ইতিমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। দুটি ম্যাচেই খেলেননি সাকিব-মুস্তাফিজ ও মাশরাফি। ডিউক অব নরকোফের বিপক্ষে ম্যাচটি ড্র হলেও সাসেক্স একাদশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ।আগামী ৭ মে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ১২ মে আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে মাশরাফির দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat