×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৪
  • ৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আপন জুয়েলার্সের বিরুদ্ধে অবৈধ স্বর্ণ বিক্রির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি:– অবৈধ স্বর্ণ বিক্রির অভিযোগে আপন জুয়েলার্সের দুইটি শাখা সিলগালা করে দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আজ রবিবার সকালে শুল্ক বিভাগের পৃথক দুইটি দল রাজধানীর আপন জুয়েলার্সের চারটি শাখায় অভিযান চালায়। অভিযান চলাকালে দুপুর পর্যন্ত গুলশান-২ এর সুবাস্তু নজরভ্যালী ও মৌচাক শাখা সিলগালা করে দেয়ার খবর নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ন পরিচালক শফিউর রহমান। তিনি বলেন, ভ্যাট ফাঁকির আওতায় এসব দোকানে স্বর্ণ বিক্রি করা হচ্ছিল। গুলশান-২ এর সুবাস্তু নজরভ্যালী ও মৌচাক শাখা সিলগালা করে দেয়া হয়েছে। গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের আপন জুয়েলার্সের শাখায় অভিযান চালানো হচ্ছে। আরো একটি দল মৌচাক শাখা অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দিয়েছে। এছাড়া এ দলটি বায়তুল মোকারক শাখা, সীমান্ত স্কোয়ার মার্কেট ও উত্তরার শাখায় অভিযান চালাবে। অপরদিকে, এই অভিযানে র‌্যাব সহায়তা করছে বলে জানিয়ে র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, কাস্টমসের উত্তর ও দক্ষিণ বিভাগের চাহিদা অনুযায়ি এ অভিযান পরিচালনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat