×
ব্রেকিং নিউজ :
রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে উলামা মাশায়েখ - ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৩
  • ৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সালমান আর অক্ষয়কে পেছনে ফেলে বেশি ধনী শাহরুখ
বিনোদন ডেস্ক:- প্রতি বছরই সর্বোচ্চ আয় করা তারকাদের তালিকা তৈরি করে ‘ফোর্বস’ ম্যাগাজিন। এ বছর বিশ্বের সর্বোচ্চ আয় করা তারকাদের তালিকায় আছেন বলিউডের শাহরুখ খান, সালমান খান এবং অক্ষয় কুমার। এই তালিকায় সালমান আর অক্ষয়কে পেছনে ফেলে আয়ের দিক দিয়ে এগিয়ে আছেন শাহরুখ খান। সর্বোচ্চ আয়কারী এন্টারটেইনারের ১০০ জনের এই তালিকায় শাহরুখ আছেন ৬৫ নম্বরে। ফোর্বসের তথ্য অনুযায়ী, তিনি বছরে ৩৮ মিলিয়ন ডলার আয় করেন। জনপ্রিয় গায়িকা জেনেফার লোপেজও একই স্থানে আছেন। তালিকায় সালমান আছেন ৭১ নম্বরে। ২০১৬ সালে তিনি আয় করেন ৩৭ মিলিয়ন ডলার। অক্ষয় কুমার ৩৫.৫ মিলিয়ন ডলার আয় করে ৮০তম অবস্থান নিশ্চিত করেছেন। ফোর্বসের এই তালিকার শীর্ষে কে আছে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে? শীর্ষে আছেন মার্কিন র‍্যাপার এবং গায়ক সিন কম্বস। তিনি ২০১৬ সালে ১৩০ মিলিয়ন ডলার আয় করেছেন। ঠিক তার পরের অবস্থানেই আছেন বিয়ন্স নোয়েলস। গত বছর তার আয় ছিল ১০৫ মিলিয়ন ডলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat