×
ব্রেকিং নিউজ :
রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে উলামা মাশায়েখ - ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৪
  • ৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় জাহাঙ্গীর আলম হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার
কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) রাতে যাত্রাবাড়ী থানা পুলিশ তাদের গ্রেফতার করে। যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান ৫ ব্যক্তিকে আটকের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে বলেন, তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয়সহ বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। মামলা সূত্রে জানা যায়, গত ১৯ মে কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউপির মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে ভুয়া মুক্তিযোদ্ধাদের হামলার শিকার হন তিনি। পরে একাধিকবার ওই মুক্তিযোদ্ধাকে হুমকিও দেওয়া হয়েছিল। জাহাঙ্গীর আলম থাকতেন ধলপুর কমিউনিটি সেন্টারের পাশে ৫৯/৩ নম্বর বাড়িতে। ঘটনার দিন ভোর সাড়ে চারটার দিকে কুমিল্লার মুরাদনগরে যাওয়ার উদ্দেশ্যে রিকশাযোগে বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন তিনি। পথে ধলপুরের ব্রাহ্মণ-কিরণ এলাকায় পৌঁছলে রিকশা থামিয়ে ৪-৬ সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীর আলমকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা তার কাছে থাকা একটি ব্রিফকেস ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্রিফকেসের মধ্যে ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা ছিল বলে তখন জানিয়েছিল তাঁর ছেলে। এসময় সন্ত্রাসীরা তার পকেটে থাকা টাকা পয়সা ও মোবাইল ফোন নেয়নি। উল্লেখ্য, গত ৩ জুন ভোরে ঢাকার যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় জাহাঙ্গীর আলমকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat