×
ব্রেকিং নিউজ :
রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে উলামা মাশায়েখ - ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৫
  • ৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টিকিটপ্রত্যাশীদের মধ্যে হইচই ও হট্টগোল
নিজস্ব প্রতিনিধি:-  রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনের টিকিটের জন্য অপেক্ষা করছিলেন টিকিটপ্রত্যাশীরা। বিক্রি শুরু হওয়ার আধা ঘণ্টা পর টিকিট শেষ বলে অপেক্ষমাণ লোকজনদের জানান স্টেশন কাউন্টারের কর্মচারীরা। তখনই টিকিটপ্রত্যাশীদের মধ্যে শুরু হয় হইচই ও হট্টগোল। দেওয়ানগঞ্জে তিস্তা ট্রেনের জন্য ২১ নম্বর সিরিয়ালের অপেক্ষায় থাকা এক টিকিটপ্রত্যাশী এসির চারটি টিকিট চেয়ে পাননি। তাঁকে দুটি এসির টিকিট ও সঙ্গে দুটি শোভন চেয়ার টিকিট দেওয়া হয়। অথচ তিনি পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ট্রেনে যেতে চেয়েছিলেন। চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ার এ চিত্র অবশ্য স্টেশনের সব কাউন্টারে ছিল না। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে অনেকেরই চোখেমুখে ছিল একগাল হাসি আর উচ্ছ্বাস। প্রায় ১৭ ঘণ্টা দাঁড়ানোর পর চাহিদামতো সোনার বাংলা ট্রেনের এসি কোচের টিকিট পেয়েছেন বিমা প্রতিষ্ঠানের এক কর্মকর্তা মো. সোহেল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছরই ভালো টিকিট পাওয়ার জন্য কষ্ট করা হয়। অফিস থেকে বলে সময় নিয়ে এসেছি। এত কষ্টের পর টিকিটটা পেয়ে কষ্টটা বেমালুম ভুলে গেছি। সবাই মিলে বাড়ি যাওয়ার আনন্দ তো এখান থেকেই শুরু।’ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজ বৃহস্পতিবার চলছে ঈদের অগ্রিম বিক্রির চতুর্থ দিন। স্টেশনে টিকিটপ্রত্যাশীদের বেশির ভাগই এসেছেন ভোরে সাহরির পর। তবে সারির প্রথম দিকের কেউ কেউ গতকাল বুধবার থেকে আছেন বলে জানান। বাংলাদেশ রেলওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত সোমবার থেকে আন্তনগর ও স্পেশাল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির জন্য পাঁচ দিনের কর্মসূচি শুরু করে। আগামীকাল ৬ জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat