×
ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রকাশিত : ২০১৭-০৬-২০
  • ৭১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আরব দেশগুলোর সঙ্গে কোনো সমঝোতা হবে না
আন্তর্জাতিক ডেস্ক:- কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানি বলেছেন, অবরোধ তুলে না নেয়া পর্যন্ত সম্পর্কচ্ছেদ করা আরব দেশগুলোর সঙ্গে কোনো সমঝোতা হবে না। কেব এ শর্তেই আমরা যেকোনো আলোচনায় বসতে প্রস্তুত। সোমবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর দ্যা গার্ডিয়ান ও আল আরাবিয়ার। থানি আরব দেশগুলোকে এই বলে হুঁশিয়ার করে দেন যে, সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলো অবরোধ তুলে না নিলে কাতার বিকল্প জোট বাঁধবে। এতে সৌদির আঞ্চলিক শত্রু ইরানও থাকতে পারে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের এক ধরনের বিকল্প পরিকল্পনা আছে। যেটা মূলত নির্ভর করছে তুরস্ক, কুয়েত ও ওমানের ওপর। ইরান আমাদের তাদের আকাশপথ ব্যবহারের সুবিধা দিয়েছে। আর যে দেশ কাতারকে পণ্য সরবরাহ করতে সহায়তা করবে, কাতারও সব সময় তাদের পাশে থাকবে। পররাষ্ট্রমন্ত্রী থানি বলেন, ‘কাতার অবরুদ্ধ। এ অবস্থায় কোনো সমঝোতা নয়। তারা অবরোধ তুলে নিলে সমঝোতা আলোচনা শুরু হবে। আমরা এ পর্যন্ত অবরোধ তুলে নেওয়ার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। অবরোধ তুলে নেওয়ার শর্তেই আমরা যেকোনো আলোচনায় বসতে প্রস্তুত। থানি জানান, কাতার এ পর্যন্ত সৌদি, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কাছ থেকে আলোচনার কোনো ইঙ্গিত পায়নি।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat