×
ব্রেকিং নিউজ :
কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৭-০৫
  • ৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ
নিজস্ব প্রতিনিধি: – পুরান ঢাকার গেন্ডারিয়ার ঢালকা নগর নামের মসজিদের পাশের একটি টিনশেড বাড়িতে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। এরমধ্যে দুইজন শিশু। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ৫৭/বি ঢালকা নগরে দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণে দগ্ধদরা হলেন- আলেয়া বেগম (৫৫), মেয়ে শহিদা বেগম (৩০), শহিদার স্বামী শরীফুল ইসলাম (৩৫), তাদের দুই সন্তান শরীফা (১৩) ও শুভ (০৮), আলেয়া বেগমের আরেক মেয়ে শাহনাজ (৩৫), তার স্বামী আলী আকবর (৫০)। অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধদের মধ্যে শরীফুলের শররের ৪৫ ভাগ, আলেয়া বেগমের ৩৩ ভাগ, মেয়ে শাহনাজের ৩৫ ভাগ ও শহিদা বেগমের শররের ২৫ ভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কা জনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat