×
ব্রেকিং নিউজ :
কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৭-১৯
  • ৫৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামান্য মুনাফার লোভে নিজের ব্যবসা নষ্ট ও দেশের রফতানি ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি: – সামান্য মুনাফার লোভে নিজের ব্যবসা নষ্ট ও দেশের রফতানি ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে মাছ চাষ শুধু বাড়ালেই চলবে না, মাছ সংরক্ষণ ও রফতানি করার উপযোগী করে তুলতে হবে। বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদ্বোধন উপলক্ষে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, মাছ ক্লোলেস্টেরোল ফ্রি। এর তেল আরও উপকারী। এ কারণে মাছ বেশি খেলে অসুবিধা হয় না। বাংলাদেশের মাটি সোনার মাটি। এখানে ফসল যেমন উৎপাদন হয়, তেমনি মাছ চাষের জন্যও উপযোগী।তিনি বলেন, মিঠাপানির মাছ চাষে আমরা বিশ্বে চতুর্থ স্থানে। আগামীতে মৎস্য চাষে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে আমাদের দেশ মৎস্য উৎপাদনে অনেক দূর এগিয়ে যাবে।তিনি আরও বলেন, আমাদের দেশের কিছু কিছু ব্যবসায়ীর হঠাৎ মুনাফার লোভে ভেজালের প্রবণতা রয়েছে। এতে তারা নিজে ক্ষতিগ্রস্ত হয়, দেশকেও ক্ষতিগ্রস্ত করে। রফতানির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে কোনো অনিয়ম না হয়।শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে সরকারে এসে দেখেছি চিংড়ির ভেতর লোহা ঢুকিয়ে ওজন বৃদ্ধি করে কিছু ব্যবসায়ী রফতানি করে। এতে চিংড়ি রফতারি বন্ধ হয়ে যায়। পরবর্তীতের বিদেশিদের সঙ্গে এসব সমস্যা দূর করে আবার রফতানি শুরু করি।এ সময় চিংড়িসহ স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ প্রক্রিয়াজাত এবং নিয়ম মেনে রফতানি করার জন্য সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী।নুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মৎস্য সচিব মো. মাকসুদুল হাসান খান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। যার মধ্যে ৪টি স্বর্ণ ও ৯টি রৌপ্য পদক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat