×
ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রকাশিত : ২০১৭-০৭-১৯
  • ৫৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রকৃতির ডাকে,রাস্তার উপরেই সাড়া দিয়েছিল মহেশ-কন্যা আলিয়া
 বিনোদন ডেস্ক:- হাইওয়ে সিনেমার শুটিং করতে গিয়ে একবার রাস্তার উপরেই প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়েছিল বলে জানিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আলিয়া জানান, সে সময় ইমতিয়াজ আলির পরিচালনায় হাইওয়ে ছবির শুটিং করছিলেন তিনি। একটা ট্রাকে করে ঘুরে ঘুরে শুটিং করতে হয়েছিল। আগে থেকে লোকেশন তেমন ঠিক ছিল না। ঘুরতে ঘুরতে জায়গা আর আলো পছন্দ হলেই শুটিং শুরু করে দিতেন ইমতিয়াজ! সে সময় অনেক প্রত্যন্ত জায়গায় আলিয়াকে যেতে হয়েছিল ছবির তাগিদেই। সব জায়গায় প্রয়োজন মতো টয়লেট না পাওয়ায় রাস্তাতেই কাজ সারতে বাধ্য হয়েছিলেন নায়িকা! আলিয়ার এই মন্তব্য শুনে বি-টাউনের একটা বড় অংশ মনে করছে, ডেডিকেশন বোধহয় একেই বলে। নায়িকাসুলভ কোনো আচরণ না করে ভালো কাজের খাতিরে সমস্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন মহেশ-কন্যা। তা ছাড়াও ভারতে শৌচাগারের যে সমস্যা, আর তাতে মহিলারা কতটা ভুক্তভোগী তা যেন আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আলিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat