×
ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রকাশিত : ২০১৭-০৭-১৯
  • ৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় দল নিয়ে আমার এখন কোনো চিন্তা নেই:লিটন দাস
 স্পোর্টস ডেস্ক:-অস্ট্রেলিয়া সফরে পাঁচটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ খেলে গত সোমবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স দল। সফরে দারুণ সফল্য পেয়েছে দলটি।  জিতেছে সবগুলো ম্যাচেই। দলের এই সাফল্যে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন অধিনায়ক লিটন দাস। অস্ট্রেলিয়ায় দারুণ সাফল্য পেয়ে এবার নিশ্চয়ই জাতীয় দলে ঢোকার লক্ষ্য থাকবে লিটনের। অবশ্য আপাতত তা নিয়ে ভাবছেন না এইউইকেটকিপার-ব্যাটসম্যান। এখন তাঁর লক্ষ্য নিজেকে ভালোভাবে তৈরি করা। বলেছেনও, ‘আসলে জাতীয় দল নিয়ে আমার এখন কোনো চিন্তা নেই। আমি গিয়েছিলাম এইচপির হয়ে খেলতে। যে উদ্দেশ্যে গিয়েছিলাম, তাতে আমরা সফল হয়েছি।’তবে অস্ট্রেলিয়া সফরে আরো ভালো কিছু করার সুযোগ ছিল বলে মনে করেন তিনি, ‘কন্ডিশন আমাদের অনুকূলে ছিল না। কারণ সেখানকার আবহাওয়া কিছুটা ভিন্ন। প্রথম ম্যাচটি আমরা অনেক কষ্ট করে জিতেছি। তবে আমাদের ব্যাটিংয়ে আরো ভালো করার সুযোগ ছিল।’সবগুলো ম্যাচে জিতলেও দলীয় ব্যাটিংয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি লিটন, ‘একটি ম্যাচেই আমরা তিনশ’র বেশি রান করেছি। তা ছাড়া যদি আরো কয়েকটা সেঞ্চুরি হতো, ভালো হতো। দলীয়ভাবে আমরা আরো ভালো খেলতে পারলে দলের পারফরম্যান্সও আরো ভালো হতো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat