×
ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রকাশিত : ২০১৭-০৮-১১
  • ৭০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মানুষের উপাধি শয়তান
আন্তর্জাতিক ডেস্ক:-১২ বছরের কিশোর তারিক। জন্ম থেকেই তার হাত অস্বাভাবিক আকৃতির। বৃহদাকার হাতের জন্য গ্রামবাসী তারিককে শয়তান উপাধি দিয়েছে। তাদের ধারণা, অভিশাপের কারণেই তার এই বিকলাঙ্গতা। সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এভাবেই উঠে এসেছে তারিকের জীবনের চিত্র। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা তারিক কাজ করে একটি চায়ের দোকানে। ইচ্ছা থাকা সত্ত্বেও স্কুলে যেতে পারে না সে। কারণ তার হাতের অস্বাভাবিকতায় ভয় পেতে পারে সহপাঠীরা।তারিক বলে, ‘আমি এই অবস্থা থেকে মুক্তি পেতে চাই। আমি অন্য কিশোরদের মতো স্কুলে যেতে চাই। অন্য সবার মতো খেলা করতে চাই। আশা করি আমার হাত ভালো হয়ে যাবে।’তারিক আরো জানায়, ‘সবাই আমাকে দেখে ভয় পায়। আমি পড়তে চাই, কিন্তু আমাকে স্কুলে ভর্তি নেওয়া হয় না। সবাই মনে করে অভিশাপের কারণে আমার হাতের এই অবস্থা।’তারিকের হাতের আকৃতি ১২ ইঞ্চি। ‘এলিফ্যান্ট ফুট’ রোগের কারণে এ অবস্থা হতে পারে ধারণা করছেন স্থানীয় চিকিৎসকরা। সম্প্রতি পবন কুমার নামের একজন চিকিৎসক বলেন, ‘তারিকের সমস্যাটা আসলেই আমাদের কাছে রহস্য। আমরা এমন কিছু আগে দেখিনি।’“আগে কয়েকজনের এমন অবস্থা দেখেছি। তবে তারা ‘এলিফ্যান্ট ফুট’ নামের একটি রোগে আক্রান্ত ছিল। তারিকের রোগটা অনেকটা এমনই।”চিকিৎসক পবন আরো জানান, তারিকের স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা কম। তবে বিজ্ঞানের এই যুগে আশা করতে দোষ কী!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat