×
ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রকাশিত : ২০১৭-০৮-১৯
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলে আইএসের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে লেবানন
আন্তর্জাতিক ডেস্ক: -সিরিয়ার সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে লেবাননের সেনারা।স্থানীয় সময় শনিবার লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এ তথ্য জানিয়েছে।একই দিনে সিরিয়ার কালামুন পার্বত্য এলাকায় দেশটির সেনাবাহিনী ও লেবাননভিত্তিক শিয়া মুসলিমদের সংগঠন হিজবুল্লাহ আইএসের ওপর হামলার ঘোষণা দিয়েছে।নিরাপত্তা বাহিনীর সূত্রটি জানায়, লেবাননের রাস বালবেক শহরের কাছে আইএসের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র,  কামান ও হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালাচ্ছে সেনারা।লেবাননের সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন বলেন, ‘লেবাননের নামে, অপহৃত লেবানিজ সেনাদের নামে, সেনাবাহিনীর শহীদদের নামে, আমি এই অভিযান ঘোষণা করছি।’দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক অভিযানের বিষয়ে সিরিয়ার সেনাদের সঙ্গে সমন্বয় করছে না তারা।লেবাননের বৈরুত থেকে আলজাজিরার প্রতিবেদক ইমতিয়াজ তৈয়ব বলেন, ‘লেবানন ও সিরিয়া সীমান্তের এটাই (দখলে থাকা) শেষ এলাকা যেটি এখনো সশস্ত্র সংগঠনটির (আইএস) হামলার ঝুঁকিতে আছে বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী।’ইমতিয়াজ তৈয়ব বলেন, গত কয়েক সপ্তাহে এই এলাকায় বড় ধরনের অভিযান চালানো হয়। সেই অভিযানে সশস্ত্র সংগঠন জাবাত ফাতেহ আল-শামের (যাদের পূর্ব নাম ছিল আল-নুসরা ফ্রন্ট) সদস্যদের বিতাড়িত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat