×
ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রকাশিত : ২০১৭-০৮-১৯
  • ৫৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে আজকের তরুণদের
নিজস্ব প্রতিনিধি:-  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে আজকের তরুণদের। বঙ্গবন্ধু আমাদের সাথেই আছেন। তিনি সর্বত্রই আছেন। আমাদের স্মৃতিতে আছেন। আমাদের অন্তরে আছেন। তিনি বলেন, মিরজাফর, মুশতাকের মতো বিশ্বাস ঘাতকদের কাছ থেকে সতর্ক থাকতে হবে।হত্যাকারীদের বিচার হচ্ছে। যারা দেশের বাইরে আছে তাদের বিচারের আওতায় আনতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আরেফিন সিদ্দিক বলেন, কালো অধ্যায় আমরা পাড়ি দিয়েছি। চড়াই উৎরাই পেড়িয়ে এসেছি। ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছে সেই দেশের প্রতিনিধিত্ব করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন, আইনমন্ত্রী আনিসুল হক, মানবাধিকার কমিশনের সাবেক চ্যায়ারম্যান ড. মিজানুর রহমান ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat