×
ব্রেকিং নিউজ :
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব : আনসার মহাপরিচালক এবারের নির্বাচন দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান বাংলাদেশ ও মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য সহযোগিতায় আগ্রহী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
  • প্রকাশিত : ২০১৭-০৮-২৫
  • ৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সড়ক বিভাগের সকল প্রকৌশলীর ছুটি বাতিল
নিজস্ব প্রতিনিধি: -ঈদ উপলক্ষ্যে ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত করতে ২৪ ঘণ্টা কাজ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য সড়ক বিভাগের সকল প্রকৌশলীর ছুটি বাতিল করা হয়েছে।তারা ঈদের দিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন। মন্ত্রী আজ দুপুরে গাজীপুরের চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় মন্ত্রীর সাথে ছিলেন, সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, ফোরলেনের প্রকল্প পরিচারক দিলীপ কুমার, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি কে এম নাহিন রেজাসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।এসময় মন্ত্রী আরও বলেন, বৃষ্টিকে অজুহাত দেখিয়ে সড়ক চলাচলের অনুপযোগী থাকবে তা হবে না। বৃষ্টির কারণে সৃষ্ট অসুবিধা দূর করার ব্যবস্থা আছে। যে কোনো উপায়ে সড়ক চলাচলের উপযোগী রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat