×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৫
  • ৬৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজীবের হাত হারানোর ঘটনায় দুই বাস চালকের ২ দিনের রিমান্ড
রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের স্নাতক পর্যায়ের ছাত্র রাজীব হোসেনের হাত কাটা পড়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই গাড়ি চালককে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দুই বাস চালক হলেন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন বিআরটিসি বাসের চালক ওয়াহিদ (৩৫) ও স্বজন পরিবহনের চালক খোরশেদ (৫০)। বৃহস্পতিবার দুপুরে দুই বাস চালককে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করেন শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আফতাব আলী। পরে বিকালে ঢাকা মহানগর হাকিম মো. আব্দুল্লাহ আল মাসুদ তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে এসআই আফতাব আলী উল্লেখ করেন, গ্রেপ্তার দুই চালকের জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, তারা আসল ঠিকানা গোপন করেছেন। ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং তাদের আত্মগোপন ঠেকাতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। প্রসঙ্গত, মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের কলেজের স্নাতক পর্যায়ের ছাত্র রাজীব হোসেনের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেয়া হয়। সেখানে হাতের অপারেশন করার পর বুধবার (৪ এপ্রিল) বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজীবকে দেখে এসেছেন এবং সুস্থ হলে তাকে সরকারি চাকরির আশ্বাস দিয়েছেন। এছাড়া রাজীবের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat