×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তাসকিনের অতৃপ্তি
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ৯ ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদ। উইকেট পেয়েছেন ১৬টি। এই উইকেট নিয়ে তিনি অবশ্য সেরা দশ উইকেট শিকারীদের তালিকায় ঠাঁই পাননি। তিনি চাওয়া ছিল ৯ ম্যাচে ২০ থেকে ২২ উইকেট নেওয়ার। সেটা নিতে না পারায় অতৃপ্ত এই পেসার। তার উপর ইকোনোমি রেট নিয়েও চিন্তিত তিনি। আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিনি জানান, ‘অতৃপ্তি তো অবশ্যই আছে। কারণ, ৯ ম্যাচে হয়তো ১৬ উইকেট পেয়েছি। কিন্তু এটা যদি ২০-২২  হতো, ইকোনোমিটা ভাল হতো, তাহলে নিজের ভাল লাগাটা থাকতো। আসলে চেষ্টা তো করেছিলামই, হয়নি। দুর্ভাগ্যবশত হয়নি। আশা করি সামনের দিনগুলো ভাল যাবে, এটাই আমার আশা। হার্ড ওয়ার্ক করব, কিছু ছোট খাট ইনজুরি ছিল ওইগুলো ঠিক করে ফেললেই স্কিল নিয়ে কাজ করলে সামনে আবার ভাল কিছু হবে ইনশাআল্লাহ। ইকোনমি রেট নিয়ে তিনি বলেন, ‘এটাই সত্য যে শেষ এক বছর ইকোনোমি রেটের হাইয়ার পারফরম্যান্সটার কন্সিসটেন্সিটা কমে গেছে। এটা আসলে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে শুরু হয়েছে। আমার মনে হয় আমার আরেকটু ফিট হতে হবে। আর স্কিল নিয়ে কাজ করতে হবে। যেহেতু একটা সময় প্রমাণ করেছিলাম ভাল খেলা সম্ভব এটা আবার সামনে হবে। আসলে সব মিলিয়ে একটু ব্যাড প্যাচ যাচ্ছে সব দিকে। যেটা চাচ্ছি মনের মতো হচ্ছে না। আশা করি ভাল হয়ে যাবে।’ ইকোনোমির সমস্যা নিয়ে বোলিং কোচদের সঙ্গে আলোচনা করেছেন কিনা? জানতে চাইলে তাসকিন জানান, ‘না, ইকোনোমিটা তো আসলে অ্যাকুরিসিটা আরেকটু ভাল করা। ভেরিয়েশনটা আরেকটু বাড়ানো। আমি এমন না প্র্যাকটিস করছি না বা চেষ্টা করছি না। সবই তো করছি। কপালটা এমনই যাচ্ছে ভাল বলও এজ হয়ে চার হয়ে যাচ্ছে। আসলে আমি মনে করি এটা শুধুই সময়ের ব্যাপার।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat