×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৮
  • ৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চালের দাম চার টাকা, ধানে দুই টাকা বাড়াল সরকার
নিজস্ব প্রতিনিধি:- আগের বছরের চেয়ে কেজিতে যথাক্রমে চার এবং দুই টাকা বাড়িয়ে সরকারিভাবে সংগ্রহের জন্য ধান ও চালের দাম নির্দিষ্ট করেছে সরকার। এবার চাল সংগ্রহ করা হবে কেজি প্রতি ২৮ টাকায়, আর ধান কেনা হবে ২৬ টাকায়।
গত বছর যথাক্রমে ৩৪ ও ২৪ টাকা ছিল চাল ও ধানের ক্রয়মূল্য। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজারে ধান-চালের বর্ধিত মূল্যের বাস্তবতায় এই দাম নির্ধারণ হয়েছে। অবশ্য আতপ চালের দাম সেদ্ধ চালের তুলনায় কেজিতে এক টাকা কমে অর্থাৎ ৩৭ টাকায় সংগ্রহ হবে। আবার এবার অভ্যন্তরীণভাবে কোনো চাল সংগ্রহ করা হবে না। রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।  সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ মে থেকে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়ে শেষ হবে ৩১ আগস্ট। কৃষক যেন ধান ও চালের ন্যায্যমূল্য পায়, সে জন্য বোরো মৌসুমে প্রতি বছর ধান-চালের ক্রয় মূল্য ঘোষণা করে সরকার। এতে বাজারও নিয়ন্ত্রণ করা যায়। গত বছর বোরো মৌসুমে হাওরে অকালে ঢল এবং উত্তর ও মধ্যাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যায় ধানের ব্যাপক ক্ষতি হয়। এর প্রভাব পড়ে বাজারে। এক বছরের মধ্যে চালের দাম ৩৫ শতাংশ থেকে শুরু করে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এরপর সরকার বিদেশ থেকে আমদানির পাশাপাশি বেসরকারি খাতে শুল্ক তুলে দেয়। এতে দাম কিছুটা কমে আসলেও গত বছরের একই সময়ের ‍তুলনায় চালের দাম এখন ২৫ শতাংশের বেশি। এই অবস্থায় আগের বছরের সমান দাম রাখলে সংগ্রম অভিযান ব্যর্থ হওয়ার আশঙ্কা ছিল বলে দাম বাড়িয়েছে সরকার। বোরো ধান কাটা এখনও পুরোদমে শুরু না হলেও কোথাও কোথাও আগাম ফসল কাটা শুরু হয়েছে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাশেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান।তিনি বলেন, এবার মোট আট লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার। এছাড়া দেড় লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat