×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৪-১০
  • ৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ায় রাসায়নিক হামলার প্রমাণ মেলেনি: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক:-  সিরিয়ার পূর্ব গৌতা এলাকার বৃহত্তম শহর দুমায় রাসায়নিক হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। দুমায় রাসায়নিক হামলায় বহু লোক নিহত হয়েছেন বলে পশ্চিমা দেশগুলো যখন অভিযোগ করছে তখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার পাঠানো এক বিবৃতিতে এই দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, রুশ তদন্তকারী দল দুমার হাসপাতালগুলোতে পর্যন্ত খবর নিয়ে কথিত ওই রাসায়নিক হামলায় আহত কোনো ব্যক্তির সন্ধান পাননি। দুমা শহরে অবস্থানকারী উগ্র জঙ্গি গোষ্ঠী জেইশুল ইসলাম দাবি করেছিল, শনিবার ওই শহরে দামেস্কের পক্ষ থেকে চালানো এক রাসায়নিক হামলায় অন্তত ১৫০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। পশ্চিমা ও আরব গণমাধ্যমগুলো এ অভিযোগকে পুঁজি করে একযোগে সিরিয়া সরকারের বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ শুরু করে। সিরিয়া সরকার তাৎক্ষণিকভাবে কঠোর ভাষায় ওই অভিযোগ প্রত্যাখ্যান করে। দামেস্কের পক্ষ থেকে বলা হয়, দেশটির সেনাবাহিনী যখন পূর্ব গৌতার প্রায় পুরো এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে তখন তাদের অগ্রাভিযান রোধ করে দেয়ার লক্ষ্যে এ অভিযোগ আনা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সম্পর্কে আরো বলেছে, দুমায় কথিত রাসায়নিক হামলায় আহত যেসব মানুষের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে তা ছিল ভুয়া। এর আগে রবিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, সিরিয়ায় পশ্চিমা সেনা ও সন্ত্রাসীদের অবৈধ তৎপরতাকে বৈধতা দেয়ার প্রচেষ্টার অংশ হিসেবে দুমায় রাসায়নিক হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। সূত্র: পার্স টুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat