×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পল্টনে পুলিশের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিনিধি:-  দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার বেলা দুইটার দিকে বায়তুল মোকাররম মসজিদের সামনের সড়কে এই ঘটনা ঘটে। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে। মিছিলের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলা টিভির রিপোর্টার আরমান কায়েস ও তার ক্যামেরাম্যানকেও লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে পুরান পল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে দলটি। ঘোষিত ওই কর্মসূচির আওতায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আজ বিক্ষোভ মিছিল বের করে। এর আগে রবিবার বেলা ১২টার দিকে বাড্ডা এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। ওই মিছিলটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat