×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৬
  • ৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্ত্রী-সন্তানের পর চলে গেলেন মানিকও
নিজস্ব প্রতিনিধি:-মিরপুরে একটি ভবনে গ্যাসলাইনের বিস্ফোরণে দগ্ধ মানিক মিয়া মারা গেছেন। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে আগুন লাগার ওই ঘটনায় দগ্ধ তিনজনই মারা গেলেন। এর আগে মঙ্গলবার আগুন লাগার দিনই মারা যান মানিকের সাত মাস বয়সী শিশু ছেলে তামীম। এছাড়া গতকাল বুধবার বিকালে মারা যান মানিকের স্ত্রী মীনা। মানিকের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল। তিনি জানান, সকাল পৌনে সাতটার দিকে বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান মানিক। আগুনে তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। মানিক মিরপুরের স্থানীয় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার চন্ডিপাশা গ্রামে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১২টার দিকে মিরপুর ১১ নম্বরের চার নম্বর সড়কের চার নম্বর বাড়ির পাঁচ তলা ভবনের নিচ তলায় বিকট শব্দে বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে সেখানে ঘুমিয়ে থাকা মানিকের পরিবারের তিন সদস্য দগ্ধ হন। প্রথমে তাদের মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু তামীমকে মৃত ঘোষণা করেন। পরদিন বুধবার বিকালে মারা যান মীনা। এরপর আজ সকালে না ফেরার দেশে চলে যান মানিকও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat