×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৫
  • ৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চার্চ বানাতে অনুমতি দিচ্ছে সৌদি আরব!
নিজস্ব প্রতিনিধি:- প্রথমবারের মতো খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য চার্চ নির্মান করতে যাচ্ছে সৌদি আরব। এ জন্য রোমান ক্যাথলিকদের শীর্ষ প্রতিষ্ঠান ভ্যাটিকানের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। মিসরের কয়েকটি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে কাতারভিত্তিক আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইজিপ্ট ইনডিপেনডেন্ট নামের মিশরের একটি পত্রিকা বলছে, চার্চ বানাতে এপ্রিলে সৌদি আরবের সঙ্গে ভ্যাটিকানের চুক্তি হয়। সৌদি আরবে এক বৈঠকে এ চুক্তি হয় বলে দাবি পত্রিকাটির। এ জন্য ভ্যাটিকানের পক্ষে যাজক জিন-লুইস তাউরান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। তবে এ খবরের সত্যতা যাচাইয়ে সৌদি কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদিও সম্প্রতি ভ্যাটিকান নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তাউরান সৌদি কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে নিশ্চিত করেছে। একই সঙ্গে তিনি আরও বলেন, এর মাধ্যমে ভবিষ্যতে আরো আলোচনার সুযোগ তৈরি হয়েছে। তবে এই চুক্তির অধীনে সৌদি আরবে চার্চ নির্মাণের বিষয়ে তিনি কোনও তথ্য দেননি। সৌদি সফর শেষে ভ্যাটিকান রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তাউরান বলেন, ‘সাক্ষাতের সময় আমি স্কুলগুলোতে যেন খ্রিস্টান এবং অমুসলিমদের সম্পর্কে ভালো কথা বলা হয় এবং তারা কখনোই দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসাবে বিবেচিত না হয় সে ব্যাপারে জোর দিয়েছি।’ উল্লেখ্য, কট্টর ওহাবি মতাদর্শ দ্বারা পরিচালিত সৗদি আরবে বর্তমানে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনও ধর্ম প্রকাশ্যে পালন করা যায় না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat