×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৯
  • ৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩
নিজস্ব প্রতিনিধি:-  যশোরের অভয়নগর উপজেলায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীটির ভাষ্য অনুযায়ী নিহতরা মাদক চোরাকারবারি। শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার বাগদাহ গ্রামের কদমতলা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন- অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের কাদের আলী মোড়লের ছেলে আবুল কালাম, একই গ্রামের আব্দুল বারিক শেখের ছেলে হাবিবুর রহমান এবং আব্দুস সাত্তার কাসারীর ছেলে মিলন কাসারী। পুলিশ বলছে, গভীর রাতে র‍্যাব-৬ সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’তিনজন মারা যান। মরদেহ তিনটি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভয়নগর থানায় নেওয়া হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, শনিবার সকালে র‍্যাব-৬ তিনটি মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। মরদেহ তিনটি এখন থানায় আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat