×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৫-৩১
  • ৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি, নিহত ১
নিজস্ব প্রতিনিধি:- যশোরে দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া ভাটার আমতলা গরুর হাট এলাকায় এই ঘটনা ঘটে। এসময় সেখান থেকে অস্ত্র, গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করে পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার জানান, রাতে বাঘারপাড়া ভাটার আমতলা গরুর হাট এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এরপর সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি জানান, ঘটনাস্থল থেকে তিন কেজি গাজা , ২০০ পিস ইয়াবা,  একটি ওয়ানশুটারগান, এক রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat