×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৫
  • ৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেখা হলেও কথা হয়নি রাহুল-প্রিয়াঙ্কার
বিনোদন ডেস্ক :- কিছুদিন আগে টলিউড অভিনেতা রাহুল ব্যানার্জির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার সাবেক স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তবে সিনেমার শুটিংয়ের প্রয়োজনে একসঙ্গে সেটে হাজির হয়েছেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে পরিচালক অরিন্দম শীলের পরবর্তী সিনেমা ‘ব্যোমকেশ গোত্র’-এর শুটিংয়ে মুসৌরিতে রয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা। শুটিংয়ের প্রয়োজনে একসঙ্গে থাকলেও এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো কথা হয়নি। তবে তাদের ব্যক্তিগত বিষয় কোনোভাবেই যেন শুটিংয়ে প্রভাব না পড়ে সে দিকে নজর রাখছেন স্বয়ং পরিচালক। দুজনের কাছ থেকেই পেশাদারিত্বের বিষয়টি আশা করছেন তিনি। ভালোবেসে সংসার বেঁধেছিলেন রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। পুত্র সহজের জন্মের পর তাদের দূরত্ব বাড়তে থাকে। শেষ পর্যন্ত যৌথ সম্মতিতেই বিবাহবিচ্ছেদ ঘটে এই দম্পতির। কিন্তু তাদের পুত্র সন্তান সহজের দায়িত্ব এড়ানো, প্রিয়াঙ্কাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে সম্প্রতি রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। ‘চিরদিন তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন প্রিয়াঙ্কা। এতে রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। এ সিনেমাটি ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। এ ছাড়া ‘শোন মন বলি তোমায়’, ‘বউ বউ খেলা’, ‘রান’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘লাভ সার্কাস’, ‘গেম’ প্রভৃতি সিনেমায় রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat