×
ব্রেকিং নিউজ :
মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব
  • প্রকাশিত : ২০১৮-০৭-০১
  • ৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফ্রিকার খনি থেকে পাওয়া গেল ৮৯ ক্যারেটের ‘হলুদ হীরা’
আন্তর্জতিক ডেস্ক:- দক্ষিণ আফ্রিকান দেশ লেসোথোর এক খনি থেকে ৮৯ ক্যারেট ওজনের বিরল এক ‘হলুদ হীরার’ সন্ধান পাওয়া গেছে। এটির বাজারদর অন্তত ১ কোটি পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় যা এর মূল্য ১১০ কোটি টাকারও বেশি। খবর দ্য ডেক্কান ক্রনিকলের।
খবরে বলা হয়, লেসোথোর মোথায়ে খনিতে বিরল এই হলুদ হীরার সন্ধান পাওয়া গেছে।
জানা গেছে, লুকাপা নামে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে মোথায়ে কিম্বেরলাইট এলাকায় খননকাজ শুরু করে লেসোথো সরকার।
লুকাপার মালিক স্টিফেন ওয়েদারাল জানান, সম্প্রতি খনি মুখের কাছে ২৫ ক্যারেট ওজনের হলুদ হিরের সন্ধান পাওয়া গিয়েছিল। এবার দক্ষিণ-পূর্ব অংশ থেকে ৮৯ ক্যারেট ওজনের এই হলুদ হীরার সন্ধান পাওয়া গেল। আমরা খুবই উচ্ছ্বসিত।
প্রাপ্ত হিরেটির ৭০ শতাংশের অংশীদার লুকাপা নামে ওই বেসরকারি সংস্থাটি। বাকি ৩০ শতাংশ সরকারের।
দক্ষিণ আফ্রিকা হীরার খনির দেশ হিসেবে পরিচিত। ১৯০৫ সালে স্যার থমাস কুলিনান সেখানে সবচেয়ে বড় খনিজ হীরার সন্ধান পেয়েছিলেন। ওই খনিজ হীরার ওজন ছিল ৩,১০৬ ক্যারেট। ডেক্কান ক্রনিকল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat