×
ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০৭-১১
  • ১০৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেলায় হুয়াওয়ের ৪৩% পর্যন্ত ছাড়
বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হওয়া স্মার্টফোন অ্যান্ড ট্যাব মেলায় ছাড় ঘোষণা করেছে হুয়াওয়ে। হুয়াওয়ের স্মার্টফোনের ওপরে সর্বোচ্চ ২৩ শতাংশ ছাড় পাওয়া যাবে। অন্যান্য হুয়াওয়ের অ্যাক্সেসরিজে পাওয়া যাবে সর্বোচ্চ ৪৩ শতাংশ ছাড়।
১২ থেকে ১৪ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ এক্সপো অনুষ্ঠিত হবে। এক্সপো চলাকালীন সময়ে হুয়াওয়ের স্মার্টফোনের ওপরে সর্বোচ্চ ২৩ শতাংশ বিশেষ ছাড়সহ আকর্ষণীয় উপহার দিবে এবং ট্যাবসহ অন্যান্য হুয়াওয়ের অ্যাক্সে (ইয়ারফোন, ব্লুটুথ হেডসেট, কুইক চার্জার, ওটিজি কেবল, সেলফি স্টিক, স্মার্ট স্কেল প্রভৃতি) ওপর সর্বোচ্চ ৪৩ শতাংশ ছাড় দিবে। এছাড়াও, শুধুমাত্র এক্সপোতে হুয়াওয়ের পাওয়ার ব্যাংক ও কালার ব্যান্ড এ২-এ বিশেষ ছাড় দিবে। বর্তমানে, স্মার্টফোন গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হুয়াওয়ে মেট ১০ প্রো নিয়মিত দাম ৮৩,৯০০ টাকার পরিবর্তে এক্সপোতে ছাড়ে পাওয়া যাবে মাত্র ৬৫ হাজার টাকায় এবং সাথে থাকছে আকর্ষণীয় গিফট বক্স। এক্সপোতে, মাত্র ২২,৫০০ টাকায় ক্রেতারা আকর্ষণীয় উপহারসহ হুয়াওয়ে নোভা টুআই কিনতে পারবেন, যেখানে স্মার্টফোনটির বাজারমূল্য ২৪,৯৯০ টাকা এবং হুয়াওয়ে নোভা থ্রিই-এর নিয়মিত দাম ২৭,৯৯০ টাকার পরিবর্তে এক্সপোতে ক্রেতারা কিনতে পারবেন মাত্র ২৫,৫০০ টাকায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat