×
ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০৭-১২
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তানোরে বাসচাপায় গৃহবধূ নিহত, শিশুসহ আহত দুই
নিজস্ব প্রতিনিধি:- রাজশাহীর তানোরে বাস চাপায় মর্জিনা খাতুন ওরফে বুনি (২৫) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত এবং শিশুসহ অপর দুজন গুরুতর আহত হয়েছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যুগিশোমোড়ে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ উপজেলার যুগিশো গ্রামের রহমতের স্ত্রী। গুরুতর আহতরা হলেন, একই গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র ইমরান আলী (২৬) ও নিহত মর্জিনা খাতুনের ছেলে ইব্রাহীম আলী (২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে তানোরগামী দুটি বাস পাল্লাপাল্লি দিয়ে আসছিল। তানোরের যুগিশোমোড়ে প্রথম বাসটি থেমে যাত্রী নামার সময় পেছনে থাকা বাসটি ডান সাইডে না গিয়ে বাম সাইড দিয়ে দ্রুত পার হওয়ার সময় মর্জিনাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলে মর্জিনা নিহত হন এবং তার কোলে থাকা শিশু সন্তান ইব্রাহীম ঝিটকে দূরে পড়ে আহত হন। বামপাশে থাকা একটি দোকানের চালা ভেঙ্গে দ্রুত বাসটি চলে যায়। এ সময় ইমরান নামে অপর একজন গুরুতর আহত হন।
তানোর থানা এসআই সাইফুল ইসলাম জানান, বাবার বাড়ী চাঁপাইনবাবগঞ্জ সদর হায়াতমোড় থেকে গৃহবধূ মর্জিনা শ্বশুড়বাড়ি তানোর যুগিশো স্বামীর বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে যুগিশোর মোড়ে দুটি বাসের পাল্টাপাল্টি প্রতিযোগিতায় এই দুর্ঘটনা ঘটে। এসময় বাস চালক পালিয়ে গেলে গাজীপুর-জ ০৪-০২৪৫ নম্বর বাসটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। আহত শিশুটি বর্তমানে সুস্থ্য রয়েছে। অপর আহত ইমরান তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আছেন।
এ নিয়ে তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হবে। মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat