×
ব্রেকিং নিউজ :
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৬
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেলকে বিক্রি করতে প্রস্তুত রিয়াল: পেরেজ
স্পোর্ট ডেস্ক:-শর্ত সাপেক্ষে গ্যারেথ বেলকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিক্রি করতে রাজি স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আসন্ন গ্রীষ্মকালীন দল বদলের সময় পছন্দের তালিকায় থাকা চার জনের মধ্য থেকে অন্তত দু’জন সুপার স্টারকে দলে ভেড়াতে পারলে বেলকে ম্যান ইউর কাছে বিক্রি করতে প্রস্তুত ক্লাব প্রস্তুত বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ বস ফ্লোরেন্টািনো পেরেজ।
এমন খবরের প্রেক্ষিতে নিজের ভবিষ্যত্ নিয়ে আলোচনার জন্য রিয়ালের নতুন কোচ জুলেন রোপেতেগুই’র সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে বেলের।
সানডে মিরর দাবি করেছে, এডেন হ্যাজার্ড, কিলিয়ান এমবাপে, নেইমার ও রবার্ট লিওনদোস্কির মধ্য থেকে অন্তত দুইজন তারকাকে দলভুক্ত করতে পারলেই বেলকে বিক্রি করে দেবে রিয়াল মাদ্রিদ। যদিও এর আগে নেইমার ও এমবাপেকে দলে নেয়ার আগ্রহের কথা অস্বীকার করেছিল রিয়াল।
গতকাল বিশ্বকাপের স্থান নির্ধারনী খেলায় বেলজিয়াম ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করার পর হ্যাজার্ড বলেন, ‘চেলসিতে দারুন ছয়টি বছর কাটানোর পর এখন হয়তো সময় এসেছে ভিন্ন স্বাদ নেবার। বিশ্বকাপ শেষ হবার পর জানতে পারব আমি চেলসিতে থাকব, নাকি চলে যাব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চেলসি। আমাকে রাখবে নাকি ছেড়ে দিবে। আপনারা জানেন আমার লক্ষ্যের কথা।’
এদিকে আসন্ন গ্রীস্মের দলবদলকালে রিয়াল ছাড়তে হলে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদানের আগ্রহের কথা জানিয়েছেন গ্যারেথ বেল। আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটিকে হারানোর জন্য মরিয়া ইউনাইটেড বেলকে পেতে ৯০ মিলিয়ন পাউন্ড পরিশোধ করতে প্রস্তুত আছে বলেও গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat