×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৮-০২
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রি-ডায়াবেটিস পর্যায়ে করণীয়
ডায়াবেটিস রোগটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। মহামারীর মত ছড়িয়ে পড়ছে এই রোগ। তবে রোগটি প্রতিরোধযোগ্যও। ডায়াবেটিস হওয়ার ঠিক আগের অবস্থাটিকে আমরা প্রি-ডায়াবেটিস বলি। মানে রক্তের সুগার স্বাভাবিকের চেয়ে বেশি কিন্তু এখনও ডায়াবেটিস হবার মতো পর্যায়ে পৌঁছায়নি। প্রি-ডায়াবেটিক থেকে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে পরবর্তী দশ বছরের মধ্যে। তবে আমার কথা হলো কিছু অভ্যাস এবং জীবন প্রণালীর পরিবর্তন করে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেওয়া যায়। যেমন-
১. শরীরের সঠিক ওজন নিয়ন্ত্রণ-প্রত্যেকটি মানুষের নারী ও পুরুষভেদে উচ্চতা অনুযায়ী একটি নির্দিষ্ট ওজনসীমা থাকে। যা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। কম ক্যালরিসম্পন্ন সুষম খাবার গ্রহণ করে সবাই নিজের ওজনসীমা নিয়ন্ত্রণ করতে পারেন।
২. খাদ্যাভ্যাস পরিবর্তন- শর্করা, কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত, রুটি, আলু, চিনি ইত্যাদি খাবার যতটা সম্ভব কম আহার করুন। পেট ভরে সবুজ শাক সবজি ও সালাদ আহার করলে রক্তের সুগার থাকবে নিয়ন্ত্রণে। যেকোনো মাংসের চেয়ে মাছ বেছে নিন আপনার খাদ্যতালিকায়।
৩. নিয়মিত হাঁটুন-ফিনিস একটি গবেষণায় দেখা গেছে, যেসব লোক বেশি ব্যায়াম করেছেন, সপ্তাহে ৪ ঘণ্টা পর্যন্ত বা দিনে ৩৫ মিনিট, তাদের ডায়াবেটিসের ঝুঁকি কমে গেছে স্বাভাবিকের চেয়ে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত। ব্যায়াম বা হাঁটা খুবই স্বাস্থ্যকর। কারণ এতে ইনসুলিনের রিসেপ্টর সংখ্যা বাড়ে। এই ইনসুলিন রক্তের সুগারকে কোষের ভেতর ঢুকতে সাহায্য করে এবং শরীরে সুগার বা গ্লুকোজ দহন করে পায় শক্তি ও পুষ্টি।
৪. ফাস্টফুড পরিহার করুন-যারা নিয়মিত ফাস্টফুড গ্রহণ করেন তাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা স্বাভাবিকের চেয়ে বেশি। কারণ ফাস্টফুডে আছে অস্বাস্থ্যকর ট্রান্সফ্যাট এবং প্রচুর সুগার (শর্করা)।
৫. মসলাযুক্ত খাবার খান-জার্মান গবেষকগণ বলেছেন, ১ গ্রাম দারুচিনি খাবার খেলে রক্তের সুগার কমে ১০ শতাংশ। এই মসলাটি রক্তের চর্বি কমাতেও সাহায্য করে।
৬. দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন- যে কোন ধরনের দুশ্চিন্তা রক্তের সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই চেষ্টা করুন চাপহীন জীবন কাটাতে। পরিবারের সাথে সময় কাটান, ভালো থাকুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat