×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৮-২৯
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে,সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সবিনয়ে বলব, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না। দেশে এক্সেপ্টেবল নির্বাচন হবে। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। বুধবার সকালে রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদপ্তর সওজ’র কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এর আগে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে নব গঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট।তাদের এমন ঘোষণার প্রেক্ষিতে কাদের বলেন: আরেকটা কথা আপনার যদি গণতান্ত্রিক নিয়ম মেনে অহিংস আন্দোলন করতে চান আমাদের আপত্তি নেই। কিন্তু সহিংস আন্দোলন করলে, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।নির্বাচনের আগে কোন রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার না করতে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বানের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: যারা রাজনীতি করে, ইতিবাচক রাজনীতি করে; যাদের বিরুদ্ধে কোন মামলা মোকদ্দমা নেই, সন্ত্রাসের অভিযোগ নেই; সন্ত্রাস বা কোন অপরাধের সাথে জড়িত হওয়ার অভিযোগ নেই, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে না।‘তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, আইনের বিচারে যারা অপরাধী, অপকর্ম করে, নিরাপত্তার স্বার্থে তাদের গ্রেপ্তার না করার কোনো কারণ নেই।’ওবায়দুল কাদের বলেন: শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের কোন ক্ষমতাকেন্দ্রিক উচ্চাভিলাষী স্বপ্নের বিলাসী সৌধ নেই। ক্ষমতাকেন্দ্রিক কোন প্রাসাদ নেই, যেটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিএনপি নেতাদের বলতে চাই, আপনারা যে ক্ষমতার সিংহাসনের স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে কাদের বলেন: নয় মাসে যা পারলেন না, তা তিন মাসে পারবেন এটা দেশের মানুষ বিশ্বাস করে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat