×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৮-৩০
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল :মোস্তাফা জব্বার
নিজস্ব প্রতিনিধি:-ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না তারাই ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে পেছনের দিকে নেয়ার অপচেষ্টা চালানো হয়েছে। ১৯৭৫ সালের পর থেকে ২১ বছর জাতিকে পাকিস্তানের অংশ করার অপচেষ্টায় লিপ্ত ছিল। কিন্তু বাংলার জনগণ তা হতে দেয়নি। মন্ত্রী আজ ঢাকার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বাংলাদেশ হাইটেকপার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমসহ অন্যান্য কর্মকর্তা।মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন না হলে বাঙালি জাতিকে এখনো পাকিস্তানের গোলামী করতে হতো। ৭১’এ যারা পরাজিত হয়েছে তারা এখন পর্যন্ত বাংলাদেশের শত্রæ। তিনি বলেন এসব এসব শত্রæদের থেকে সতর্ক থাকতে হবে। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের যে শোষণ করেছে বঙ্গবন্ধু তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে ছিলেন। মন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহŸান জানান। বিশেষ অতিথির বক্তৃতায় জুনাইদ আহমেদ পলক বলেন, ১৫ আগস্ট বিশ্বমানবতার ইতিহাসে বিরল ও বর্বরোচিত ঘটনা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধী চক্র মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। দীর্ঘ ২১ বছর তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও বুঝতে দেয়া হয়নি। আইন করে বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat