×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৪
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভুটানকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
স্পোর্ট ডেস্ক:-সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে ভুটানকে ২-০ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। তপু বর্মন, মাহবুবুর রহমান সুফিল লাল-সবুজদের উল্লাসে মাতার গোল দুটি এনে দেন। এই জয়ে ভুটানের বিপক্ষে সাফ আধিপত্যও ধরে রাখল বাংলাদেশ। টুর্নামেন্টে দুদলের ছয় দেখায় বাংলাদেশের জয় ৫টি, অন্যটি ড্র।অন্যদিকে, দিনের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২-১ গোলে হেরেছে নেপাল।মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ফয়সালের কর্নার নেয়ার সময় ভুটানের বক্সে ফাউলের শিকার হন বাংলাদেশের সাদ উদ্দিন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিকে গোল করে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান ডিফেন্ডার তপু বর্মন।শুরুতেই গোল পেয়ে উজ্জীবিত বাংলাদেশ আক্রমণের ধারা ধরে রাখে। সপ্তম মিনিটে মাশুক মিয়া জনির বাড়িয়ে দেয়া বল সুফিল চিপ করতে ব্যর্থ হলে ব্যবধান দ্বিগুণ হয়নি।বিরতি পর্যন্ত বেশকিছু আক্রমণ শানিয়ে প্রতিপক্ষের গোলমুখে ৫টি শট নিতে পেরেছেন সুফিল-তপুরা। তবে সাফল্য ওই একটিই। এসময়ে স্বাগতিকদের গোলমুখে ভুটান নিতে পেরেছে তিনটি শট।মধ্যবিরতির পর নেমেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। দর্শকরা নড়েচড়ে বসার আগেই ম্যাচের ৪৭ মিনিটে ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলের দর্শনীয় এক সাইড ভলিতে আবারও উল্লাসে মাতে লাল-সবুজরা।ম্যাচের বাকি অংশেও গতিময় ফুটবলই খেলেছে বাংলাদেশ। গড়েছে দারুণ কিছু আক্রমণও। তবে সেসবের ফসল তুলতে পারেনি ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নরা।প্রায় আড়াই বছর পর জয়ের দেখা পেল বাংলাদেশ দল। সেই ২০১৬ সালের জানুয়ারির কথা, বঙ্গবন্ধু গোল্ডকাপে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়েছিল লাল-সবুজরা। তারপর এটিই প্রথম!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat