×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৫
  • ৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যতদিন ইচ্ছা সাজা দিয়ে দেন আদালতকে খালেদা
নিজস্ব প্রতিনিধি:- দীর্ঘ সাত মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে আজ বুধবার হাজির করা হয় পুরাতন কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে।
হাজির হয়ে খালেদা জিয়া বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো না। পা ফুলে গেছে। চিকিৎসকরা বলেছে, পা ঝুলিয়ে রাখা যাবে না। আমি আদালতে বারবার আসতে পারব না। আপনাদের যা মনে চায়, যতদিন ইচ্ছা আমাকে সাজা দিয়ে দেন। তিনি বলেন, ন্যায়বিচার বলে কিছু নাই। অবিচার হচ্ছে। কথা বলা যায় না। ইচ্ছামতো আপনারা যা খুশি সাজা দিয়ে দেন।
ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর কার্যক্রম চলছে এই আদালতে। খালেদা জিয়া বলেন, এই মামলায় শুনানির জন্য আজকের দিন তো আগে থেকেই ঠিক করা ছিল। কিন্তু একদিন আগে তড়িঘড়ি করে আদালত স্থানান্তরের গেজেট করা হয়েছে।
আজ দুপুর ১২টা ১৪ মিনিটে খালেদা জিয়াকে কারাগারে তার কক্ষ থেকে হুইল চেয়ারে করে আদালতের এজলাসে নিয়ে যাওয়া হয়। পরে আদালতের কার্যক্রম শুরু হয়। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে পুরাতন কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে আটক আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat