×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৮
  • ৮৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অসাম্প্রদায়িক চেতনার বিকাশে সুফিবাদ গুরুত্বপূর্ণ : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মানবতাবোধ ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির বিকাশে সুফিবাদ প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। উগ্রবাদ ও হানাহানি দূর করতে এবং বর্তমান যুগের নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় সুফি চিন্তাধারা থেকে শিক্ষা লাভ করা যায়। মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে বাংলার রুমি সৈয়দ আহমদুল হকের জন্মশত ও সপ্তম ওফাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ এ সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে।মন্ত্রী বলেন, সুফিবাদে মানুষের প্রতি ভালবাসার যে কথা বলা হয়েছে, এই মূল্যবোধ ধারণ ও চর্চা করতে হবে। সকলের মধ্যে তা জাগিয়ে তুলতে হবে। তাহলেই বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় হবে। জঙ্গিবাদ, উগ্রবাদ, হানাহানি দূর করতে এই চিন্তাগুলো কাজে লাগাতে হবে। শিক্ষামন্ত্রী আরো বলেন, নতুন প্রজন্মকে জঙ্গিবাদ ও উগ্রবাদ থেকে রক্ষা করতে হবে। এজন্য তাদেরকে সুফিবাদের মানবতাবোধ ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। সাবেক রাষ্ট্রদূত লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি দেহনাভি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিম এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর সভাপতি মোঃ আব্দুল করিম। সেমিনারে ‘সুফি আধ্যাত্মবাদের অনন্য বৈশিষ্ট্যসমূহ এবং বাংলার রুমি সৈয়দ আহমদুল হক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুলউলায়ী, ‘উপমহাদেশে সমন্বয়ী সংস্কৃতি ও উদারমানবতাবাদী ধারায় বাংলার রুমি সৈয়দ আহমদুল হক’ শীর্ষক প্রবন্ধ তুলে ধরেন পশ্চিমবঙ্গের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. অমিত দে এবং ‘সুফি আধ্যাত্মবাদ ও মানবতাবাদ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন ও ধর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. কাজী নুরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধাপক ড. মোঃ ময়নুল হক এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর সহ-সভাপতি মোঃ শওকত আলী ওয়ারেছী। #

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat