×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৯
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরাকে বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির পদত্যাগের দাবি
আন্তর্জতিক ডেস্ক:-ইরাকে বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির পদত্যাগের দাবি তুলেছে দেশটির পার্লামেন্টের শীর্ষ দুই দল। সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বাসরায় নাগরিক সেবা ও কর্মসংস্থানের দাবিতে সহিংস বিক্ষোভ করছে স্থানীয়রা। ইতিমধ্যে এই বিক্ষোভে প্রাণ গেছে ১২ জনের। হামলা চালানো হয়েছে ইরানী দূতাবাসে।শনিবার পার্লামেন্টের এক জরুরী অধিবেশনে আল-আবাদি সরকারের পদত্যাগের দাবি তুলেছে শিয়া নেতা মুকতাদা আল-সদর নেতৃত্বাধীন সাইরুন জোট ও ফাতেহ জোট। উল্লেখ্য, এই বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে সাইরুন জোট। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে ফাতেহ জোট।
 আল-সদর মুখপাত্র হাসান আল-আকৌলি বলেন, আমরা দাবি করছে যে, সরকার জনগণের কাছে ক্ষমা চেয়ে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করুক। ফাতেহ জোট এর মুখপাত্র আহমেদ আল-আসাদিও বিক্ষোভ সামলাতে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন।
 এদিকে সরকারের পক্ষে আবাদি বলেন, প্রায় এক সপ্তাহজুড়ে চলমান এই বিক্ষোভ একটি ‘রাজনৈতিক নাশকতা’ ও রাজনৈতিক উদ্দেশ্যে এই বিক্ষোভকে ব্যবহার করা হচ্ছে। আবাদি সরকার বাসরার জন্য অনির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত অর্থ বরাদ্দ করার ঘোষণা দিয়েছে। তবে বিক্ষোভকারীরা বলছেন, গত জুলাইতেও শত শত কোটি ডলারের জরুরি তহবিল বরাদ্দ করা হলেও বাস্তবে তার দেখা মেলেনি।
 সাইরুন ও ফাতেহ জোট ছাড়াও পার্লামেন্টের স্পিকার ও বসরার গভর্নরের সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন আবাদি। -আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat