×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-১০
  • ৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাতিরঝিল প্রকল্প থেকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ী প্রকল্পের নকশা পরিকল্পনার (লেআউট প্ল্যান) বাইরে ওই এলাকায় গড়ে ওঠা সব স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এক রিট আবেদনের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ রুলসহ এ আদেশ জানান।আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অসিত তালুকদার।এ বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকার হাতিরঝিল-বেগুনবাড়ী প্রকল্পের কাজ সম্পন্ন করেছে। এতে করে ঢাকার অন্যতম নান্দনিক স্থাপনায় পরিণত হয়েছে এ জায়গা। হাজার হাজার মানুষ প্রতিদিন সেখানে ভ্রমণে যায়। কিন্তু লেআউট প্ল্যানের নির্দেশনার বাইরে সেখানে কিছু অবৈধ প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। এ ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিষ্ক্রিয়। এ বিষয়ে একটি প্রতিবেদন গত ১ আগস্ট একটি গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়।পরে আজ এ রিটের শুনানির পর রুল জারি করে সাত দিনের মধ্যে হাতিরঝিল-বেগুনবাড়ী প্রকল্পের নকশা পরিকল্পনার বাইরে থাকা অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন আদালত।এ ছাড়া রুলে হাতিরঝিল-বেগুনবাড়ী প্রজেক্টের অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে এবং লেআউট প্ল্যান অনুসারে হাতিরঝিল-বেগুনবাড়ী প্রজেক্টকে রক্ষা করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন উচ্চ আদালত।মনজিল মোরসেদ জানান, আদেশে আদালত রাজউকের চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও প্রকল্প পরিচালককে প্রকল্প এলাকায় প্রতিনিয়ত পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন। যেন কেউ লেআউট প্ল্যান-বহির্ভূত স্থাপনা তৈরি করতে না পারে। তা ছাড়া আদালতের আদেশের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই আইনজীবী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat