×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-১১
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি অর্থবছরে সকল কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গত অর্থবছরে স্বাস্থ্যখাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯০ শতাংশ কাজ স্বচ্ছতার সাথে সফলভাবে বাস্তবায়ন হয়েছে। চলতি অর্থবছরে শতভাগ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। আজ রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় বিশ^মানের আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার গত ১০ বছর যাবৎ নিরলসভাবে কাজ করেছে। যার সুফল আজ দেশের সাধারণ মানুষ পাচ্ছে। গত কয়েক বছরে দেশে বেশ কয়েকটি বিশ^মানের বিশেষায়িত হাসপাতাল নির্মিত হয়েছে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আইসিইউ চালুসহ হৃদরোগ, কিডনি চিকিৎসার আধুনিক ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ ও নির্দেশনায় রাজধানীতে নির্মিত হয়েছে ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’। প্রধানমন্ত্রী আগামী ২০ অক্টোবর এশিয়ার বৃহত্তম এই বার্ন হাসপাতাল উদ্বোধন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী রাজধানীর নিটোর এর সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন করবেন ১৮ অক্টোবর। গোপালগঞ্জে নির্মিত ইডিসিএল এর তৃতীয় ঔষধ উৎপাদন কারখানাও প্রধানমন্ত্রী আগামী ৬ অক্টোবর উদ্বোধন করবেন বলে মন্ত্রী জানান।মোহাম্মদ নাসিম আরো বলেন, সরকার এ বছর নতুন পাঁচটি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করতে যাচ্ছে। ১০ বছর পর সরকারি কলেজে ৭০০ আসন নতুন যোগ করা হয়েছে। চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করছে।সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সুত্র:পিআইডি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat