×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-১২
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ১৪টি বেসরকারি কলেজকে সরকারি করা হলো
নিজস্ব প্রতিনিধি:-আরও ১৪টি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত এ কলেজগুলো সরকারি হওয়ার বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে ‘সরকারিকৃত কলেজশিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’ এর আলোকে কলেজগুলো সরকারি করা হলো।
নতুন সরকারি হওয়া কলেজগুলো হলো, ১. সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ, ২. ফরিদপুরের সালথা কলেজ, ৩. নোয়াখালীর সুবর্ণচরের সৈকত ডিগ্রি কলেজ, ৪. রাঙামাটির রাজস্থলী কলেজ, ৫. নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ডিগ্রি কলেজ, ৬. ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, ৭. সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজ, ৮. রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ মহাবিদ্যালয়, ৯. সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চৌহালী ডিগ্রি কলেজ, ১০. খুলনার দিঘলিয়া উপজেলার এম এ মজিদ ডিগ্রি কলেজ, ১১. যশোরের বাঘারপাড়া শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়,  ১২. কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, ১৩. কুষ্টিয়ার ভেড়ামারা মহিলা কলেজ এবং ১৪. গাইবান্ধার গোবিন্দগঞ্জ কলেজ।
সরকারি হওয়া কলেজগুলোর শিক্ষকদের পদমর্যাদা, বদলি ও পদোন্নতি বিষয়গুলো নির্ধারণ করা হবে নতুন বিধিমালা অনুযায়ী। এ কলেজগুলো সরকারি হওয়ার পর দেশে সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা ছয় শ ছাড়িয়ে গেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat