×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৬
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রাকে স্বাগত জানিয়ে বিএনপি
নিজস্ব প্রতিনিধি:-যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রাকে স্বাগত জানিয়ে বিএনপি বলেছে, কারামুক্ত খালেদা জিয়াকে সঙ্গে নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। নব্বইয়ের মতো আরেকটি গণঅভ্যুত্থানের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। রোববার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, ‘আগামী নির্বাচন যদি অংশগ্রহণমূলক হতে হয় তাহলে খালোদা জিয়া ও বিএনপির অংশ নিতে হবে। অন্যথায় অংশগ্রহণমূলক হবে না। অংশগ্রহণমূলক নির্বাচন হতে হলে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। মুক্ত খালেদা জিয়াকে নিয়েই আমরা আগামী নির্বাচনে যাবো৷ তাকে গণআন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে।’ তিনি বলেন, ‘জনগণের আকাঙ্খা পূরণ ও আস্থা অর্জনে ব্যর্থ হওয়ার ফলে সরকারের সমর্থন যখন তলানিতে তখন তারা অত্যাচার নির্যাতন চালিয়ে জনগণকে আবারও ভোটের অধিকার তথা পরিবর্তনের আকাঙ্খা থেকে বঞ্চিত করতে চায়। কিন্তু এবার আর তাদেরকে সে সুযোগ দেয়া হবে না।’ খন্দকার মোশাররফ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে ৯০’এর মত আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করে দেশ, দেশের জনগণ ও গণতন্ত্র রক্ষার জন্য আমরা গণতন্ত্রকামী সকল দল, সংগঠন, ব্যক্তি তথা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছি৷ ইতোমধ্যেই দেশের বেশ কয়েকটি বিরোধী দল, সংগঠন ও ব্যক্তি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে এবং আমাদের মতই তারাও বৃহত্তর জাতীয় ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছে৷ আমরা তাদের উদ্যোগকে স্বাগত জানাই।’ ‘বিএনপি মহাসচিব জাতিসংঘের আমন্ত্রণ পাননি। নিজ থেকে দেশের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছেন। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে’-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মোশাররফ বলেন, আমি এ বিষয়ে তেমন কিছু বলতে চাই না। তবে আমাদের মহাসচিব জাতিসংঘে গিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে গিয়েছেন। নিশ্চয় এতে প্রধানমন্ত্রীকে কোনো না কোনোভাবে আঘাত করেছে৷ তাই তিনি আমাদের নিয়ে এসব কথা বলছেন। খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ড গঠন বিষয়ে তিনি বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়েছিলাম। আমরা তাকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং সরকারি চিকিৎসক মিলিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করতে বলেছিলাম। কিন্তু আমরা দেখলাম, শুধু সরকারি ডাক্তার দিয়ে বোর্ড গঠন করা হয়েছে। এতে আমরা হতাশ হয়েছি। তিনি আশ্বাস দেয়ার পরও কথা রাখেননি। সরকারদলীয় চিকিৎসক দিয়ে বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হবে না। আমরা আবারও দাবী করছি, বেগম খালেদা জিয়ার চিকিৎসক দিয়ে এবং সরকারি চিকিৎসক যৌথভাবে মেডিকেল বোড গঠন করা হোক।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat