×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৭
  • ৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এবার নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন নায়িকা পরী মণি
বিনোদন ডেস্ক:-এবার নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরী মণি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরিচালনা কমিটির সদস্য হয়ে তিনি চলচ্চিত্রে অবদান রাখতে চান। অনেকদিন ধরেই পরীর ঘনিষ্ঠজনরা নির্বাচনে অংশ নিতে বললেও তিনি রাজি হননি। তবে এবার পরী রাজি হয়েছেন আগামী বছরের মে মাসের নির্বাচনে অংশ নিতে। তবে ঠিক কোন পদে তিনি দাঁড়াবেন, তা এখনই জানাতে চাননি পরী। পরী বলেন, ‘আমি সব সময়ই সাধারণ শিল্পীদের পাশে থেকে কাজ করতে চাই, কিন্তু তার জন্য নির্বাচন করব সেটা কখনো ভাবিনি। বেশ কয়েকজন আমাকে এ বিষয়ে পরামর্শ দিয়েছেন। তাই আমি এখন নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’ পরী আরো বলেন, ‘কোন পদে নির্বাচন করব, তা এখনই বলতে পারছি না। তবে নির্বাচন করব। আমার কাছে মনে হয়েছে শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদে থাকলে অনেক কিছুই করা সম্ভব। আমি এত দিন একাই আমার মতো কাজ করে যাচ্ছিলাম। ভালো কাজে সবাইকে পাশে পেলে আরো কিছু করা সম্ভব।’ ২০১৭ সালের ৫ মে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। আগামী বছর মে মাসে আবারও এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে শিল্পী সমিতির দায়িত্ব পালন করছে মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল। নির্বাচন নিয়ে ব্যস্ততা এখনো শুরু হয়নি, তাই তিনি মূলত ব্যস্ত আছেন চলচ্চিত্র নিয়েই। মুক্তির অপেক্ষায় আছে পরী অভিনীত চলচ্চিত্র ‘আমার প্রেম আমার প্রিয়া’। ছবিতে নায়িকা পরী মণির সঙ্গে আছেন নায়ক কায়েস আরজু। শামীমুল ইসলাম শামীম পরিচালিত ছবিটি এরই মধ্যে ছাড়পত্র পেয়েছে। শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে অভিষেক হয় পরীর। কোনো ছবি মুক্তির আগেই ২৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন এই নায়িকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat